আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সাংবাদিক সোহেল মিয়ার ওপর সন্ত্রাসী হামলা

by Prokash Kal
৪৭ views

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে দৈনিক বর্তমান বাংলা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ সোহেল মিয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনও করা হয়েছে। মামলা নং- ৬, তারিখ: ০২/০৫/২০২৬।

অভিযোগে জানা যায়, সাংবাদিক সোহেল মিয়া ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতির একটি সংবাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। এর জের ধরে অভিযুক্ত আনিসুর রহমানসহ অন্যরা কয়েকদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে এবং পোস্টটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

গত ৩০ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন চরপাড়া নয়াপাড়া মোড় এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, ইমরান মেহেদী হাসানের নির্দেশে হামলাকারীরা সোহেল মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয় এবং লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনতাই করে নেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান এবং পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-০৬ (০৫) ২০২৬ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ইমরান মেহেদী হাসান, আনিসুর রহমানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছে।

লিখিত আবেদনে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: