আজ- বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মে দিবসে উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা

by Prokash Kal
৬৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ।

সোমবার (৪ মে) বিকাল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে গণসংগীত, আবৃত্তি, নাটক, নাচ ও আলোচনা সভার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও চেতনা তুলে ধরা হয়।
উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক শাহ জিয়া উদ্দিন, খেলাঘর কেন্দ্রীয় নেতা আশীষ সেন, নারী নেত্রী কল্পনা রায়, ইমারত শ্রমিক নেতা হুমায়ুন রেজা জেনু, ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজশাহীর সভাপতি আইয়ুব খান কাইয়ুম, জাতীয় দাবা ফেডারেশনের রাজশাহী জেলার সদস্য সচিব কাওসার আলী ইতি, খেলাঘর সংগঠক আফতাব হোসেন কাজল, হৃত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ বক্তব্য রাখেন৷

আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য স্মরণ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে সাংস্কৃতিক পর্বে গণসংগীত, আবৃত্তি, নাটক ও নৃত্যের মাধ্যমে শ্রমজীবী মানুষের সংগ্রাম, অধিকার ও স্বপ্নের চিত্র তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। হাওয়াইন গীটারে মনোমুগ্ধ সুর বাজিয়াে শোনান কলেজ শিক্ষক সন্তোষ কুমার ।

গণসংগীত, আবৃত্তি, নাটক ও নৃত্যে উদীচীর মতিউর রহমান, সেলিনা বানু, আবু তালেব মোল্লাহ্, তুলি গোস্বামী, প্রফুল্ল কুমার প্রমানিক, খালেদা কেয়া, শ্যামলী রাণী প্রামানিক, মাইনুর মুর্শিদ মৃদু, অনামিকা, প্রিয়ম সরকার, সালসাবিল তাহারিন, বিদ্যা ঘোষ প্রমুখ অংশগ্রহণ করেন৷

You may also like

Leave a Comment

শিরোনাম: