৪৭


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নরসিংদী-৫ আসনের এমপি ও রুয়েটের সাবেক শিক্ষার্থী মো. আশরাফ উদ্দিন।
রোববার (৪ মে) দুপুরে উপাচার্যের দপ্তরে পৌছালে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।
আলাপকালে এমপি মো. আশরাফ উদ্দিন রুয়েটে কাটানো তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন।
