আজ- বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে নবাগত ইউএনওকে পুজা উদযাপন ফ্রন্টের ফুলেল শুভেচ্ছা

by Prokash Kal
৫১ views

মো: শাহান আলী, শাহজাদপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট, শাহজাদপুর উপজেলা শাখা।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ ভবনে ইউএনও’র কার্যালয়ে সংগঠনটির আহ্বায়ক শ্রী কমল সাহা মিন্টুর নেতৃত্বে একদল নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব লিটন দাস, সদস্য সুমন চক্রবর্তী, কৃষ্ণ কুমার সেন, গৌতম সূত্রধর, কৃষ্ণ সূত্রধর, মিঠুন কর্মকার ও জয়দেব কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে পুজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে ইউএনও সাবরিনা শারমিনকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।

এসময় ইউএনও সাবরিনা শারমিন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কাম্য। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: