৬৬


নিজস্ব প্রতিবেদক:
দেশের ৯টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকরাও উপস্থিত ছিলেন। সভায় সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
