আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home অর্থনীতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন

by Prokash Kal
৪০৩ views

প্রকাশকাল ডেস্ক:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ধারণ করা বাজেট বক্তৃতা ওইদিন বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২০২৬ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে।

এছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ‘ফিড’ নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তৃতা প্রচারের অনুরোধ করা হয় তথ্য বিবরণীতে।

সবশেষ ২০০৮-৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল সংসদের বাইরে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত