
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোটিকারামপুর এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে নামোটিকারামপুর এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নমোশংকরবাড়ী বটীপাড়ার মৃত রুহুল আমীনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৩) কে আটক করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১টি স্বচ্ছ জিপার পলিথিনে রাখা ২৯ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার