
শামীম হোসাইন,বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিমলা বাজারে বাহার আলী ফাউন্ডেশন এর উদ্যোগে সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রী কলেজে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩ টায় সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রী কলেজে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আঁত- তাবারা মডেল হাসপাতাল এর সঞ্চালনায় ও মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল ইসলাম রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মজিবর রহমান,প্রোঃ জীম ফার্মেসী শিমলা বাজার। সার্বিক সহযোগিতায় বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃআলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ বাংলাদেশ জামায়াতের ইসলামের আউচপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমির মোঃ সাইফুল ইসলাম,সেচ্চাসেবক আলামিন হোসেন, মুস্তাফিজুর রহমান,জাহাঙ্গীর আলম,আফজাল, রেজাউল,লতিফ,খোরশেদ,সাজ্জাদ,সিদ্দিক, আজাদ,আতাউর, মোশারফ,জলিল, আলতাব,মাহিম প্রমূখ।
উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ডা:আলমগীর হোসেন বলেন-আমরা বাগমারার সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিয়ে আসছি। আমরা ফ্রি স্বাস্থ্যসেবা কার্ড তৈরী করতে চাই।যাতে করে সাধারন মানুষ সহজেই উন্নত চিকিৎসা সেবা গ্রহন করতে পারে।এজন্য সকলের সহযোগিতা আমার প্রয়োজন। বাগমারার জনসাধারণ আমার পাশে থাকলে আমি কাজগুলো সঠিক ভাবে সম্পূর্ন করতে পারবো।সকলে আমার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজদার রহমান,মোঃ হাফিজুর রহমান সহকারি শিক্ষক কোটালিপাড়া দাখিল মাদ্রাসা, সহ- সভাপতি মোঃ সাইফুল ইসলাম হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাব,সাংবাদিক মোঃ সোহেল রানা,হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাব বাগমারা,এনটিভির সাংবাদিক মোঃ আলমগীর হোসেন সহ অনেক সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার