
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এইএফআই (AEFI) সার্ভিলেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একজন শিশুও যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও সমন্বয়ের মাধ্যমে এই ক্যাম্পেইন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাসিক প্রশাসক জানান, নাগরিক সেবার পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও গুরুত্ব দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। হাম প্রতিরোধে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সকলের সহযোগিতায় রাজশাহী নগরীতে হাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানাসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার