
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মহানগরীতে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ফাহিম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকা সংলগ্ন পদ্মায় এ ঘটনা ঘটে।
মৃত ফাহিম, নগরীর কাজিহাটা এলাকার মোঃ তুহিনের ছেলে। সে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ।
এ ব্যপারে মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ফাহিম। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে ফাহিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার