
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ আলীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলায় আজ রবিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ভূগরোইল এলাকায় এক বিএনপি নেতার হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাঈদ আলী আগে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মোঃ সাঈদ আলী দীর্ঘদিন ধরে রাজপথে থেকে রাজশাহীতে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যখন দলীয় কর্মসূচিগুলোতে চরম প্রতিকূলতা বিরাজ করছিল, তখনও তিনি সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে যান এবং সরকারের পতনের লক্ষ্যে রাজশাহী মহানগরে গুরুত্বপূর্ণ আন্দোলন সফল করেন।
এ ঘটনার পর রাজশাহী মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, “বিএনপি নেতা মোঃ সাঈদ আলীর বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের অপকৌশল মাত্র। আন্দোলন থেকে সরিয়ে দিতেই তাঁকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।”
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার