
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫ বোতল ইসকাফ সিরাপ, ৮০ বোতল অ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২৪ জুন) বিকেলে নগরীর কাদিরগঞ্জ এলাকায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ বেলাল হোসেন সুইট (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যায় পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাসির আলী (২৪) ও আল মামুন (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৮০ বোতল অ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় নাসিমা বিবি (৪০) নামে এক নারী পালিয়ে যান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার