
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেদেনা বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার তালিসাবাসপুর গ্রামের বাসিন্দা রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন, তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা নাসির।
পুলিশ জানায়, অক্ট্রয় মোড়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেদেনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাসিরকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরদিকে রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার