
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের নাগরিকদের উৎসাহিত করতে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ৫ এপ্রিল হতে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে।
বুধবার (১ এপ্রিল) রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাগরিকদের উৎসাহিত করতে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। আদায় ক্যাম্পে বকেয়াসহ হাল পৌরকর আদায় করা হবে।
ক্যাম্পে নতুন ট্রেড লাইসেন্স ইস্যূ ও নবায়ন করা হবে। একইসাথে সিটি কর্পোরেশন পরিচালিত মার্কেটের দোকান ভাড়া আদায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
উল্লেখ্য, ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিধি অনুসারে সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। উক্ত অস্থায়ী আদায় ক্যাম্পে বকেয়ার উপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার