
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নেতা প্রফেসর ড. এম. এ. মুহিতের সৌজন্যে এবং শাহজাদপুর চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার রোগী চিকিৎসা গ্রহণের সুযোগ পান। এর মধ্যে প্রায় চার শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়। এছাড়া ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রফেসর ড. এম. এ. মুহিত দীর্ঘদিন ধরে শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাজীবন লড়াই করেছেন এবং নিজের প্রিয় সন্তানকেও হারিয়েছেন দেশের মানুষের জন্য। তিনি দেশের কল্যাণেই কাজ করতে চেয়েছিলেন। এখন সময় এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনায় দেখতে কারণ এই দেশকে উন্নতির পথে নিতে তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন।
তিনি আরও জানান, আগেও আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান। এবারও তিনি আমাকে সবুজ সংকেত দিয়েছেন। তাই আমি আবারও জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি ধানের শীষ প্রতীকের পক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. এ. মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম. এ. মতিন, আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী তোতা, আক্তার হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা প্রফেসর ড. এম. এ. মুহিতের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে প্রশংসা করে বলেন, রাজনীতির পাশাপাশি মানবসেবায় তাঁর এই ভূমিকা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার