আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কচাকাটায় কারামুক্ত এটিএম আজহারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

by Prokash Kal
২০১ views

ফরিদুল ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দি থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বেকসুর খালাস পেয়ে গতকাল মুক্তি লাভ করেন। আজ বুধবার (২৮ মে) সকাল ৯ টায় তিনি কারামুক্ত হন।

এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে ও জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমীর মাওলানা মোঃ এনামুল হক।

দোয়া পরিচালনা করেন সাবেক সভাপতি জামায়াতে ইসলামী কেদার ইউনিয়ন শাখা মাওলানা মোঃ ময়নুল ইসলাম।

সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেদার ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত