আজ- শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

by Prokash Kal
৩২৬ views

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পাড়কালীনগর মীরেরচর এলাকা থেকে ৯৮০ গ্রাম গাঁজাসহ সেলিম রেজা (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাড়কালীনগর মীরেরচর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেলিম রেজার বসতবাড়ির পাশের খড়ের গাঁদার ভেতর থেকে তার দেখানো মতে ৯৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ সেলিম রেজা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মোঃ ইসরাফিল হকের ছেলে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: