আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তরুণ সমাজের ভয়াবহ সমস্যা হচ্ছে মাদক: বাণিজ্য উপদেষ্টা

by Prokash Kal
৭৩ views

প্রকাশকাল ডেস্ক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, তরুণদের খেলাধুলায় বেশি করে মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার- তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত