আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজন করা যাবে না : মির্জা ফখরুল

ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজন করা যাবে না : মির্জা ফখরুল

by Prokash Kal
৭৩ views

প্রকাশকাল ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজন করা যাবে না।’

তিনি বলেন, ‘দেশে এখন গভীর ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি ধর্মে বিশ্বাসী দল। তবে ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন করাকে সমর্থন করে না।’

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি’র ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে দলটির মহাসচিব এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র মহাসচিব আরও বলেন, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ। তাইতো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দিয়েছেন— ‘সবার আগে বাংলাদেশ’। এই স্লোগান ধরে সব ধরনের অপপ্রয়াসকে পরাজিত করে, বিএনপিকেই দেশকে এগিয়ে নিতে হবে।’

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত