2

আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Online bahis sektöründe yenilikçi bir vizyona sahip olan bahsegel fark yaratıyor.

Rulet, blackjack ve slot makineleriyle dolu bahsegel büyük ilgi görüyor.

OECD verilerine göre, online kumar oynayanların %42’si aynı zamanda e-spor bahisleriyle ilgilenmektedir; bahsegel giriş bu alanda aktif olarak hizmet verir.

Türk oyuncuların favori tercihlerinden biri de otomatik rulet oyunlarıdır; pinco giriş bunları 7/24 erişilebilir kılar.

Yatırım yapanlar için özel olarak hazırlanan bettilt giriş kampanyaları büyük ilgi görüyor.

Canlı oyun akışlarıyla gerçek bir bettilt deneyim sunan profesyonel bir platformdur.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

Statista verilerine göre 2024’te e-cüzdan ile yapılan bahis yatırımları toplam işlemlerin %46’sını oluşturmuştur; bu sistem pinco giriş’te aktif kullanılmaktadır.

Bahis sektöründe ortalama yaş 33 olarak belirlenmiştir ve bettilt giriş bu yaş grubuna yönelik içerikler üretmektedir.

Mobil cihazlardan erişim bahsegel kolaylığı sunan kullanıcı dostudur.

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে: মিলন

by Prokash Kal
১০৪ views

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই শিক্ষক সমাজকে এখনই সচেতন হতে হবে এমন আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন।

তিনি আরও বলেন, শিক্ষকরা শিক্ষিত ও সচেতন জাতি গঠনের কারিগর। একমাত্র শিক্ষকদের মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে। প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভা বিকাশে শিক্ষকরাই মূল চালিকাশক্তি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত বাকশিস মোহনপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বিষ এখনো ছড়িয়ে আছে। একটি রাজনৈতিক দল ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ আর কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না।

সম্মেলনে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। তিনি বলেন, শিক্ষক সমাজ শুধু শ্রেণিকক্ষে নয়, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার মানোন্নয়নে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত
CasinoLab Bonus Greece