আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে কাজ করতে চাই: খায়রুল আলম রফিক

by Prokash Kal
১০২ views

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের ওপর বাড়তে থাকা নিপীড়ন, হয়রানি ও হুমকির প্রেক্ষাপটে নির্যাতিত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক নির্যাতন- প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান ও দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক।

তিনি বলেছেন, “একজন সাংবাদিক হিসেবে শুধু সংবাদ পরিবেশন করলেই দায়িত্ব শেষ হয় না, আমাদের সহকর্মীদের অধিকার ও নিরাপত্তার বিষয়েও সোচ্চার হতে হবে।

তিনি বলেন, “সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সত্য প্রকাশ করেন, অথচ তারাই আজ সবচেয়ে বেশি অনিরাপদ। কখনো সরকারি চাপে, কখনো প্রভাবশালী মহলের হুমকিতে পড়ে তাদের কারাবরণ, হয়রানি, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই অবস্থা চলতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একজন সাংবাদিক নেতা হিসেবে নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবো কোনো ভয় বা চাপকে তোয়াক্কা না করে। আমি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সহায়তা সেল গঠন করেছি, যেখানে আইনগত সহায়তা, চিকিৎসা ও মানসিক সাপোর্ট নিশ্চিত করা হবে।

সকল সাংবাদিকদের বলেন, “আমরা অনেক সময় আইনের সাহায্য পাই না, কারণ আমাদের কোনো সংগঠন এগিয়ে আসে না। এই ধরনের নেতৃত্ব আমাদের আশার আলো দেখায়।”

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা: সাংবাদিক নিরাপত্তা হেল্পলাইন চালু, আইনি সহায়তা ফান্ড গঠন, সাংবাদিক নির্যাতনের তথ্যভাণ্ডার তৈরি, জেলা পর্যায়ে পর্যবেক্ষক টিম নিয়োগ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত