আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী পবায় স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

পবায় স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

by Prokash Kal
১৩৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় বাগসারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম পন্ড হয়ে গেছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্র মতে, পবার বাগসারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে হবেন-তা নিয়ে বেশকিছুদিন ধরেই নওহাটা পৌর বিএনপির দু’টি পক্ষের মধ্যে দ্বন্দ বিরাজ করছিল। এরই মধ্যে কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাঁকে নিয়ে শুক্রবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরে খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌর সভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে স্কুলে জড়ো হোন। একপর্যায়ে সকাল ১০ টার দিকে রফিুকল গ্রুপের সঙ্গে মকবুল গ্রুপের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনার পরে পন্ড হয়ে যায় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বই নিতে এসেও খালি হাতে বাড়ি ফিরে যায়।

বিষয়টি স্বীকার করে বাগসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দু’পক্ষের মধ্যে মারপিটের কারণে সেটি বন্ধ হয়ে যায়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত