আজ- বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র শবেবরাত উপলক্ষ্যে যেসব নিষেধাজ্ঞা দিয়েছে আরএমপি

by Prokash Kal
১৯৯ views

নিজস্ব প্রতিবেদক:
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদযাপিত হবে।

শবেবরাত অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদযাপন ও এর পবিত্রতা রক্ষা নিশ্চিতকল্পে এবং এ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯ (১) এর (ক) এবং ২৯ (১) এর (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আরএমপি’র পুলিশ কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: