আজ- সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

by Prokash Kal
৫৭ views

প্রকাশকাল ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলোম্বোতে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের তিন মিনিটে মাথায় পাকিস্তানের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় লাল-সবুজরা। পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেয়ার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু। এরপর অপু ঠিকঠাক পাস দিতে না পারলেও পাকিস্তানি ডিফেন্ডারের পায়ে লেগে বল গোলরক্ষকের কাছে যায়। তবে গোলরক্ষক বল গ্রিপ করতে ব্যর্থ হন। এই সুযোগে সহজেই বল জালে পাঠান ফয়সাল।

এরপরের মিনিটেই ডান প্রান্তে থাকা পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন অপু রহমান। এ সময় তিনি কোনাকুনি জোরালো শট নিলে বল খুঁজে পায় জালের ঠিকানা। এতে ম্যাচের ৪ মিনিটে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার রাতে ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে ফাইনালে মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত