আজ- মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী পুঠিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal
৫২৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাকিল সরদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (১৫ জুন) ‍দিনগত রাত ১২টা ১৫ মিনিটে শিবপুর বাজার সংলগ্ন প্রীতি কোল্ড স্টোরেজের সামনে অভিযান চালিয়ে মো. সাকিল সরদার (২৭) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৮০১০ টাকা, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সাকিল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত