আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

by Prokash Kal
৩২১ views

নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য আয়োজনে সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এই ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করছে। সামার ২০২০ থেকে স্প্রিং ২০২৫ সেমিস্টার পর্যন্ত সময়ে স্নাতক (সম্মান) কিংবা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

সমাবর্তন সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশন লিংক (www.convocation.vu.edu.bd) এ প্রবেশ করে আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট (www.vu.edu.bd) এবং ফেসবুক পেইজের মাধ্যমেও (www.facebook.com/vu.edu.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত