
শামীম হোসাইন,বাগমারা প্রতিনিধি :
বাগমারায় বাইগাছা মিতালী ক্লাবের উদ্যোগে নারী প্রীতি ফুটবল ম্যাচে গাইবান্ধা মহিলা দল বিজয়ী হয়েছে।বাগমারা উপজেলার বাইগাছা বোর্ড অফিস মাঠে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে গাইবান্ধা জেলা মহিলা দল বনাম রাজশাহী জেলা মহিলা দল।
প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী জেলা জর্জ কোর্টের পিপি এড: নাসির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেছেন-বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও বাগমারা-৪ আসনের বিএনপির পদপ্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া,খেলাটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিসটার।
খেলা শুরুর প্রথমার্ধে উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গাইবান্ধা মহিলা দলের অন্যতম খেলোয়াড় হাবিবার গোলে গাইবান্ধা মহিলা দল ১-০ গোলে এগিয়ে থাকে।প্রথমার্ধের বিরতি শেষে গাইবান্ধা মহিলা দল আরও দুইটি গোল করে ৩-০ গোলে দারুণভাবে এগিয়ে যায়।এমতাবস্থায় রাজশাহী জেলা মহিলা দল অনেকটা পিছিয়ে পড়ে।দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে রাজশাহী জেলা মহিলা দল একটি গোল করতে সমর্থ হয় । শেষ পর্যন্ত গাইবান্ধা জেলা মহিলা দল ৩-১ গোলে রাজশাহী জেলা দলকে পরাজিত করে।
খেলাটি দেখতে বাগমারাসহ আশেপাশের বিভিন্ন উপজেলার প্রায় দুই সহস্রাধিক ফুটবল প্রেমীদের উপস্থিতি পরিলক্ষিত হয়।
