আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত করবে ৪ দেশের বিশেষজ্ঞরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত করবে ৪ দেশের বিশেষজ্ঞরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

by Prokash Kal
৪৮ views

প্রকাশকাল ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তের জন্য চার বিদেশি দেশ – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা চারটি দেশকে এখানে কোনও অব্যবস্থাপনা আছে কি না তা তদন্তের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারা চান ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্ক থেকে বিশেষজ্ঞরা এসে অগ্নিকাণ্ডের তদন্ত করুক। তিনি বলেন, তারা তদন্তের মাধ্যমে আগুনের কারণ এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করবে।’

বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে।

তিনি বলেন, কার্গো ভিলেজে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য বেশি ছিলো এবং কিছু কেমিক্যালও ছিলো।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে-যেখানে আমদানিকৃত পণ্য সংরক্ষণ করা হয়- সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত