আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানোর ঘটনায় বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে বলে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাবি শাখা।

রোববার (১২ জানুয়ারি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ এক যৌথ বিবৃতিত দাবি জানান বিশ্ববিদালয়ের সৈয়দ আমীর আলী ও শহীদ জিয়াউর রহমান হলে গভীর রাতে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনার তদন্ত পূর্বক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা বলেন, ষড়যন্ত্রকারীরা পবিত্র কোরআন পুড়িয়ে বিশ্ববিদ্যালয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শিক্ষার পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। জড়িতদের দ্রুত সময়র মধ্যে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তারা আরো বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ভারতীয় মদদপুষ্ট একটি পক্ষ বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: