আজ- শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আমন সংগ্রহ অভিযানে গতি আনতে খাদ্য সচিবের নির্দেশ

by Prokash Kal
২৮৮ views

নিজস্ব প্রতিবেদক:

চলমান আমন সংগ্রহ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করতে রাজশাহী সফর করেন খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকার। তাঁর সঙ্গে ছিলেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক।

বুধবার (১০ ডিসেম্বর)সকালে তিনি নওহাটা এলএসডি পরিদর্শন করে ধান–চাল মজুত, সংরক্ষণ ব্যবস্থা ও সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে সার্কিট হাউসে রাজশাহী ও রংপুর বিভাগের জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান এবং জেলা প্রশাসক আফিয়া আকতার উপস্থিত ছিলেন।

খাদ্য সচিব সভায় আমন সংগ্রহে গতি আনার ওপর জোর দিয়ে কড়াভাবে নির্দেশনা দেন। তিনি জানান, ২২ ডিসেম্বরের মধ্যে ধান সংগ্রহ ও ৩১ ডিসেম্বরের মধ্যে চাল সংগ্রহ অবশ্যই শেষ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

সফর ও নির্দেশনার ফলে রাজশাহী ও রংপুর অঞ্চলে আমন সংগ্রহ কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: