
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর মোঃ হারুন আর রশিদ বর্তমানে রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে এখনো বহাল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
একাধিক সূত্রে জানা গেছে, তিনি রাজশাহীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি ও সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠজন। বিগত দুঃশাসনের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাহী প্রকৌশলী পদে নিয়োগ পান এবং এরপর থেকে দলীয় ঘনিষ্ঠ ঠিকাদারদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন।
এদিকে হারুনের নিজ বাড়ি পাবনায় গিয়ে জানা যায়, তার পরিবার দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির সাথে পরোক্ষভাবে যুক্ত। স্থানীয় প্রতিবেশীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক একাধিক মন্ত্রী-এমপির সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টিও স্থানীয়দের মুখে উঠে আসে।
রাজশাহীতে যোগদানের পর থেকেই হারুন আর রশিদ দলীয় ঠিকাদারদের বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে—
* অফিসে নিয়মিত উপস্থিত থাকেন না।
* অসুস্থতার অজুহাতে সপ্তাহের বেশিরভাগ সময় পাবনার নিজ বাড়িতে অবস্থান করেন।
* অবৈধ আর্থিক সুবিধা না পেলে বিল অনুমোদন করতে সময়ক্ষেপণ করেন।
* সাইট ভিজিটের নামে বিল আটকে রাখেন।
* ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহীর প্রকল্প অগ্রগতি চরম ধীরগতির।
* সরকারি অফিসের কাজ বাসা থেকে পরিচালনা করেন, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে।
* ঠিকাদারদের ভয়ভীতি ও প্রশাসনিক সংযোগের অপব্যবহার করেন।
ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে গিয়েও তার অনুপস্থিতি ও অসংখ্য অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে বারবার ফোন দেওয়া হলেও নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন আর রশিদ ফোন রিসিভ করেননি।
