আজ- বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

by Prokash Kal

 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর ও জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ এবং পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান আলোচক ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

সভায় বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: