আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

by Prokash Kal
৬৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে রাজশাহী মহানগর বিএনপি পার্টি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মহানগর নেতার।

এ সময় বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের নেতৃত্বে , বিশাল মিছিলবহর নিয়ে রাজশাহী মহানগরীতে আনন্দ শোভাযাত্রা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকোসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত