আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে মাদকসহ ৮ মাদক মামলার নারী আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মাদকসহ ৮ মাদক মামলার নারী আসামি গ্রেপ্তার

by Prokash Kal
১৪০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদক মামলার আসামি এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত নারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার মৃত হায়দার আলীর স্ত্রী মোসা: মিনারা বেগম (৫৭) ।

জানা যায়, শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি অবস্থায় জানতে পারে, রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক নারী হেরোইন ও ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

পরবর্তিতে ডিবি পুলিশের টিমটি রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিনারা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।

উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি মিনারা বেগমের বিরূদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৮ টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত