আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের সমাবেশ

by Prokash Kal
২০৬ views

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উ‌দ্যেগে রাজশাহীতে রিক্সা শ্রমিকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় রাজশাহী মাদ্রাসা মাঠে এই সমাবেশে কয়েকশত রিক্সা শ্রমিক অংশ নেন।

রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের এমপি প্রার্থী ডাক্তার মোহাম্দ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি মো. শাহাদত হোসাইন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট প্রমুখ।

বক্তারা বলেন আগামী নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে নির্বাচিত করতে হবে। এই প্রতীক কৃষক, শ্রমিক জনতার কল্যানের প্রতীক, দেশ থেকে দুর্নীতি অনিয়ম দুর করতে এই দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত