আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দেব চন্দ্র দাস গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দেব চন্দ্র দাসকে (২২) মামলা দায়েরের মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে চারঘাট উপজেলার আরজিসাদীপুর গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: