আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীর বোয়ালিয়ায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজশাহীর বোয়ালিয়ায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

by Prokash Kal
১৬২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কয়ের দাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আফসার আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার মৃত আহাদ বক্স মণ্ডলের ছেলে।

সোমবার (১৭ মার্চ) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আফসার আলীকে কয়েরদাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, আফসার আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৩টি জিআর ওয়ারেন্ট, ৬টি সিআর সাজা ওয়ারেন্ট ও ১টি সিআর ওয়ারেন্টসহ মোট ১০টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আসামি আফসার ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক বছরের সাজাপ্রাপ্ত ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত