আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী নগরবাসীকে যুবদল নেতা বাঁধনের ঈদুল আযহার শুভেচ্ছা 

রাজশাহী নগরবাসীকে যুবদল নেতা বাঁধনের ঈদুল আযহার শুভেচ্ছা 

by Prokash Kal
২১৭ views

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আতাউর রহমান বাঁধন যুগ্ন আহবায়ক রাজশাহী মহানগর যুবদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর যুবদল,ও সাবেক আহবায়ক, রাজপাড়া থানা যুবদল রাজশাহী মহানগর।

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে যুবদলের নেতা আতাউর রহমান বাঁধন বলেন, মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।

মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহ্?র কাছে পৌঁছায়না; পৌঁছায় আমাদের তাকওয়া।

ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরের জনগনের মাঝে।

আতাউর রহমান বাঁধন ৭ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন পবিত্র ঈদুল আজহারের কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ জানান, রাজশাহী মহানগর-সহ ৭ নম্বর ওয়ার্ডবাসিকে ঈদুল আযহারের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত