আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

by Prokash Kal
১৫৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (২ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহৎ পরিসরের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।

ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা হয়। এতে নগরীর নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।

পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত