আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাবিতে নবনির্বাচিত রাকসু ও হল সংসদের শপথ অনুষ্ঠিত

রাবিতে নবনির্বাচিত রাকসু ও হল সংসদের শপথ অনুষ্ঠিত

by Prokash Kal
৪৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রাকসুর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসু সভাপতি প্রফেসর সালেহ্ হাসান নকীব।

হল সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করান সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার প্রফেসর মো. আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন অনুষদ অধিকর্তা, রাকসু নির্বাচন কমিশনার ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত