আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

by Prokash Kal
৫৩ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে ১৬টি কবর খুঁড়ে মানবকঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। অমাবস্যার রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গত সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা কবরস্থানে গেলে বেশ কয়েকটি কবরের মাটি আলগা দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায় অন্তত ১৬টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। ঘটনাস্থলে চোরদের ফেলে যাওয়া একটি ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র পাওয়া যায়।

বুধবার সরেজমিনে গেলে কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসী জানান, অমাবস্যার রাতে দুর্বৃত্তরা কবরস্থানে ঢুকে প্রায় দেড় বছরের মধ্যে কবর দেওয়া মৃত ব্যক্তিদের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। চুরির পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন বলেন, যেসব কবর থেকে কঙ্কাল নেওয়া হয়েছে, সেগুলো সবই এক বছরের মধ্যে দেওয়া মৃত ব্যক্তিদের ছিল। এমন নৃশংস ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ও আতঙ্কিত।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন ও স্থানীয় মুসল্লি আব্দুস ছামাদ জানান, “সোমবার গভীর রাতে চোরচক্র কবর খুঁড়ে মাথা থেকে কোমর পর্যন্ত অংশ নিয়ে যায়। মঙ্গলবার সকালে মুসল্লিরা ঘটনাটি দেখতে পেয়ে খবর দেয়। পরে এলাকাবাসী মিলে কবরগুলো আবার মাটি দিয়ে ঢেকে দেয়।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। কবরস্থান কমিটি জানিয়েছে, এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছলাম আলী বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত