আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

শাহজাদপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

by Prokash Kal
৭৮ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় করেছেন শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে শাহজাদপুর থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন এসআই মাহাবুব।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে নবাগত ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “পুলিশ ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক। আপনারা সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। শাহজাদপুর থানা পুলিশের কার্যক্রমকে জনগণের মাঝে মডেল হিসেবে তুলে ধরতে সবাইকে পাশে চাই।”

সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মাহবুবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। বক্তারা ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম তালুকদার, সবুজ হোসেন রাজা, শরিফুল ইসলাম, শাহান আলী, মাসুম হোসেন অন্তু, হিরু খন্দকার, আব্দুল্লা, তারেক, তৈয়ব আহমেদ, নোমান, সাইফুল ইসলাম, লিমন ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

সভা শেষে উপস্থিত সবাই সমন্বিত উদ্যোগে শাহজাদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত