আজ- রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা কন্যার বিয়ে সম্পন্ন

by Prokash Kal
৬১০ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক পিতৃহারা কন্যার বিবাহে আর্থিক সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহজাদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিয়ের পিঁড়িতে বসা কনে খাদিজা আক্তার রানীর হাতে আর্থিক অনুদান তুলে দেন শাজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান (হিরু), সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (আরিফ) এবং সাংগঠনিক সম্পাদক আমির হোসেন (সবুজ)।

 বৃহস্পতিবার (১০জুলাই ) শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ভুষি পট্টি মহল্লায় নববধূ খাদিজার নানা,প্রয়াত শ্রমিকদল নেতা রফিকুল ইসলামের বাড়িতে বিবাহের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম.পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বখতিয়ার ভূঁইয়া যুগ্ন আহবায়ক আরাফাত আলী রবিউল.যুগ্ন আহবায়ক মাসুম রানা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম আলী এবং শহিদুল ইসলাম. মিজানুর রহমান মিজান. বাবু. সালাম সহ প্রমুখ।

খাদিজার মা রুমা খাতুন এই মানবিক সহায়তার জন্য উপজেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান (হিরু) বলেন, “খাদিজা ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদের শিকার হয়।সেই থেকে সে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বড় হয়েছে। তার নানা, প্রয়াত রফিকুল ইসলাম, সিরাজগঞ্জের একটি দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (আরিফ) জানান, “সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ডা:এম এ মুহিত খাদিজার মায়ের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে আমাদের মাধ্যমে বিয়ের জন্য অর্থ সহায়তা প্রদান করেন।”

এই উদ্যোগটি রাজনৈতিক সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে শাহজাদপুর স্থানীয় জনমনে।

You may also like

Leave a Comment

শিরোনাম: