আজ- বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিতভাবে কাজ করে আধুনিক শহর গড়তে চান : রাসিক প্রশাসক

by Prokash Kal
১৪৫ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরকে আরও সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে সবার সহযোগিতায় নগরীকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে সুনাম অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রাসিক প্রশাসক জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ৯০ দিনের মধ্যে নির্ধারিত উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরা হয় এবং অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর নির্দেশনা দেন প্রশাসক।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এতে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: