
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য মো. সাইদুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি-জনিত জটিলতায় ভুগছেন। হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মহানগরীর মিশন হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার খবর পেয়ে শনিবার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাইদুর রহমানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মুঠোফোনে সাইদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর রাখার কথা জানান।
সাইদুর রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে ভূমিকা রেখে আসা সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার