এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
জলবায়ু অভিবাসন নিয়ে লেখা আন্তর্জাতিক বইয়ে কৃতজ্ঞতার সঙ্গে নাম উল্লেখ করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর। তিনি সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন কর্মরত আছেন।
যুক্তরাষ্ট্রের The New Press থেকে গত ৬ জানুয়ারি প্রকাশিত _Shelter from the Storm: How Climate Change Is Creating a New Era of Migration_ বইটির লেখক মার্কিন সাংবাদিক ও মাইগ্রেশন গবেষক জুলিয়ান হ্যাটেম। বইটির কৃতজ্ঞতা অংশে তিনি লিখেছেন, ফিক্সার, অনুবাদক ও মাঠপর্যায়ে রিপোর্টিংয়ে সহায়তাকারী হিসেবে রিটন কুইয়া, অ্যালেন ডায়াস, জি এম মাছুম বিল্লাহ, বেলাল উদ্দিন জয়সহ অনেকেই তাকে সহায়তা করেছেন।
বইটিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের গল্প তুলে ধরা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, নদীভাঙনের কারণে প্রায় এক কোটি মানুষ জলবায়ু অভিবাসী হিসেবে বিবেচিত।
সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ দীর্ঘদিন ধরে সুন্দরবন ও উপকূলীয় জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক ৩৩টি গণমাধ্যম ও বেশ কয়েকজন গবেষককে তিনি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে সহায়তা করে থাকেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার