
সাহিদ হাসান:
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এ দ্বিতীয় বারের মতো জায়গা করে নিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান মূল্যায়নের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাাশ করা হয়। বুধবার (১৮ জুন) এই র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের ১৩০টি দেশের ২,৫২৬ টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র্যাঙ্কিং-এ অন্তর্ভুক্ত করা হয়। র্যাঙ্কিং-এ বাংলাদেশের ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
এবারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এ সামগ্রিকভাবে তালিকাভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি স্বাস্থ্য ও কল্যাণ, মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা, মর্যাদাপূর্ণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG)-গুলোতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
এই অর্জনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই স্বীকৃতি প্রমাণ করে, ঢাকার বাহিরেও একটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব দিতে পারে। এই অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক প্রফেসর ড. এএইচএম রহমতুল্লাহ ইমন বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ১৭টি SDG সূচকের মধ্যে SDG-4 অর্থাৎ ‘গুণগত শিক্ষা নিশ্চিতকরণ’ লক্ষ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং জ্ঞান সম্প্রসারণে গুণগত মান নিশ্চিত করার নিরলস প্রচেষ্টার প্রমাণ বহন করে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং-এ আরও উপরে স্থান করে নেবে।’
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার