
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের নিয়ে গঠিত বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম (থানা ও ডিবি পুলিশের বাইরে) রাজপাড়া থানা পুলিশের সহায়তায় মহানগরীর দাশপুকুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ডিঙ্গাডোবা ঘোষমহল গ্রামের মিলনের ছেলে মো: তামিম হোসেন (২০) এবং আলীগঞ্জ পূর্বপাড়া গ্রামের মৃত নওশাদের ছেলে মো: রুবেল (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার