
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলের যুবদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি অভিযোজন ও প্রশমন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে এবং লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারের আয়োজনে ১০-১২ নভেম্বর ২০২৬ তারিখে লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৩ জন যুব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের সাধারণ পরিষদের সাধারন সদস্য জনাব রনজিৎ বর্মন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্সের কার্যনির্বহিী কমিটির কোষাধ্যক্ষ ববিতা রানী মন্ডল, লিডার্সের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক, নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা এবং প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার মণ্ডল।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণ, উপকূলীয় অঞ্চলে এর খাতভিত্তিক প্রভাব, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কৌশল এবং স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, জলবায়ু ঝুঁকির কারণে মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা, ঝুঁকি হ্রাস, জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু ন্যায়বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার