
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মতিহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর (শেখপাড়া) এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৪০) এবং মহানগরীর পবা উপজেলার বড় আমগাছী এলাকার মৃত কছির মণ্ডলের ছেলে মো. হাসান (৪২)।
পুলিশ জানায়, গত ১৮ জুন দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে মতিহার থানার তালাইমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় পৃথক অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার